দোকান কিংবা অনলাইন—ব্যবসা যেখানেই হোক

বিক্রি থেকে লাভের হিসাব,
সব এক জায়গায়।

খাতা-কলমের ঝামেলা কমান। বিক্রি, বাকি, স্টক আর লাভ-ক্ষতির হিসাব রাখুন এক জায়গায়। সঙ্গে নিজের অনলাইন স্টোরে পৌঁছে যান সারা দেশের ক্রেতাদের কাছে—কোনো বিক্রয় কমিশন ছাড়াই!খাতা-কলমের ঝামেলা কমান। বিক্রি, বাকি, স্টক ও লাভ-ক্ষতির হিসাব এক জায়গায়, সঙ্গে নিজের অনলাইন স্টোর—কোনো বিক্রয় কমিশন ছাড়াই!

বিনামূল্যে শুরু করুন কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না
  • মোবাইল, ট্যাব, ল্যাপটপে চলে
  • পুরোটাই বাংলায়

মোবাইল, ট্যাব, ল্যাপটপে চলে · পুরোটাই বাংলায়

যা যা করতে পারবেন

ব্যবসার সব কাজ, এক অ্যাপেই

বিক্রি, হিসাব আর অনলাইন অর্ডার—প্রতিদিনের কাজগুলো রাখুন গুছিয়ে।

নিজের অনলাইন স্টোর

পণ্যের ছবি ও দাম দিয়ে নিজের স্টোর সাজান। আপনি একটি লিংক ও একটি কিউআর কোড পাবেন — লিংক ফেসবুক বা হোয়াটসঅ্যাপে পাঠান, আর কিউআর কোড স্ক্যান করলেই ক্রেতা আপনার সব পণ্য দেখতে পাবে।

নতুন ক্রেতা আপনাকে খুঁজে পাবে

ক্রেতারা স্টোরের নাম, পণ্য বা এলাকা লিখে খুঁজলে আপনার স্টোর দেখতে পাবে। তাই দেশের যেকোনো জায়গা থেকে ক্রেতা পাওয়া সম্ভব।

অর্ডার ও যোগাযোগ

ক্রেতা এক ক্লিকে হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোন করতে পারবেন, অথবা সরাসরি অর্ডার দিতে পারবেন। নতুন অর্ডার এলে আপনার ফোনে SMS আসবে।

পাড়ার দোকানেও সুপারশপের মতো বিক্রি

ongsi POS-এ স্ক্যানার বা ফোনের ক্যামেরা দিয়ে পণ্যের বারকোড স্ক্যান করুন। বিক্রি শেষে রসিদ দিন, স্টকের হিসাবও নিজে থেকে আপডেট হবে।

বাকির খাতা

কাউকে বাকিতে বিক্রি করলে শুধু কত টাকা পেয়েছেন লিখুন, বাকিটা নিজে থেকেই তার নামে জমা হবে। কার কাছে কত পাবেন, এক নজরে দেখুন।

স্টকের হিসাব

পণ্য কিনলে স্টক বাড়ে, বিক্রি করলে কমে — খাতায় লিখতে হয় না। পণ্য ফুরিয়ে আসার আগেই জানিয়ে দেবে।

মুখে বললেই লেখা হয়ে যায়

টাইপ করতে ভালো না লাগলে মাইক চেপে বাংলায় বলুন, ফর্মে সব লেখা হয়ে যাবে। সেভ করার আগে একবার দেখে নিন। Chrome বা Edge ব্রাউজারে চলে।

খরচের হিসাব

রোজকার খরচ আর যাদের কাছ থেকে মাল কেনেন তাদের বাকি-পরিশোধ — সব এক জায়গায় লিখে রাখুন।

লাভ-ক্ষতির হিসাব

আজ, এই মাস বা যেকোনো সময়ে কত বিক্রি হলো আর কত লাভ হলো, দেখে নিন। চাইলে PDF বা CSV ফাইল নামিয়ে রাখুন।

আরও আছে: সাইজ, রঙ ও মডেল অনুযায়ী আলাদা হিসাব ডেলিভারি চার্জ আগাম টাকা নেওয়া বাকির কথা মনে করানো আপনার হিসাব শুধু আপনি দেখবেন

সব সুবিধা দেখুন →

শুরু করা সহজ

তিন ধাপেই শুরু করুন

১
অ্যাকাউন্ট খুলুন

মোবাইল নম্বর আর ব্যবসার নাম দিয়ে নিবন্ধন করুন।

২
পণ্যের তথ্য দিন

নাম, দাম, কয়টা আছে। ছবি দিলে অনলাইন স্টোরেও দেখাবে।

৩
বিক্রি শুরু করুন

কাউন্টারে পণ্য বিক্রি করুন, রসিদ দিন আর হিসাব দেখুন।

ভিডিওতে দেখুন

শুরু করা কত সহজ, নিজেই দেখে নিন

আরও ভিডিও ও আপডেটের জন্য আমাদের সাথে থাকুন —

বিশেষ অফার

২০২৬ সালজুড়ে আপনার ব্যবসার হিসাব রাখুন বিনামূল্যে!

সীমিত সংখ্যক নতুন ব্যবসার জন্য ongsi-র সব মূল সুবিধা ব্যবহারের সুযোগ। আজই শুরু করুন, কোনো মাসিক সাবস্ক্রিপশন ফি ছাড়াই।

FAQ

সাধারণ প্রশ্ন

মোবাইলে চলবে?

হ্যাঁ। মোবাইল, ট্যাব বা ল্যাপটপের ব্রাউজারে চলে — কিছু ইনস্টল করতে হয় না। একই অ্যাকাউন্ট দিয়ে মোবাইল, ট্যাব বা ল্যাপটপ, যেকোনোটিতেই ঢুকতে পারবেন।

বারকোড স্ক্যানার দিয়ে বিক্রি করা যাবে?

হ্যাঁ। কম্পিউটারে বারকোড স্ক্যানার লাগিয়ে POS-এ পণ্য স্ক্যান করতে পারবেন। চাইলে মোবাইলের ক্যামেরা দিয়েও স্ক্যান করা যায়। বিক্রি শেষে রসিদ তৈরি হবে।

অনলাইন স্টোর খুলতেই হবে?

না। শুধু হিসাব রাখার জন্যও ব্যবহার করতে পারেন। অনলাইন স্টোর যখন খুশি চালু করা যায়, আবার বন্ধও করা যায়।

বাকির হিসাব কীভাবে রাখব?

বিক্রি লেখার সময় কত টাকা পেয়েছেন লিখুন — বাকিটা নিজে থেকেই কাস্টমারের নামে জমা হবে। পরে টাকা পেলে পরিশোধ লিখুন। কার কাছে কত পাওনা, ড্যাশবোর্ডেই দেখবেন।

কথা বলে লিখতে পারব?

একটি একটি করে ঘর পূরণ না করে যারা দ্রুত ফর্ম পূরণ করতে চান, তাঁদের জন্য ভয়েস একটি চমৎকার বিকল্প। যেসব ফর্মে মাইকের চিহ্ন আছে, সেখানে বাংলায় স্বাভাবিকভাবে বললেই প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট ঘরে বসে যাবে।

১

মাইকের অংশটি খুলুন

কথা বলে তথ্য দিন
২

“ভয়েসে পূরণ করুন” চাপুন এবং যা লিখতে চান তা বলুন

ভয়েসে পূরণ করুন
আপনি যা বলবেন তা এখানে দেখা যাবে অথবা নিজে লিখে দিতে পারেন...
লেখা থেকে পূরণ করুন
▸ ভয়েসে কী বলা যায় (উদাহরণ)
  • “একটি শাড়ি বিক্রি করেছি ১২০০ টাকায়”
  • “নাম আনিকা, মোবাইল ০১৮১২৩৪৫৬৭৮, ঠিকানা ধানমন্ডি, ঢাকা”
  • “স্টোরের বিদ্যুৎ বিল দিয়েছি ২৫০০ টাকা”

প্রতিটি ফর্মে সেই ফর্মের কাজ অনুযায়ী আলাদা উদাহরণ দেওয়া আছে।

৩

বলা শেষ হলে “থামুন” চাপুন

থামুন বাতিল শুনছি...

থামুন বলার কাজ শেষ করে তথ্য পূরণ করবে। ভুল করে রেকর্ডিং শুরু করলে বাতিল চাপলে সেই রেকর্ড বাদ যাবে।

কথা না বলেও ব্যবহার করা যায়: সাদা লেখার ঘরে নিজে লিখে “লেখা থেকে পূরণ করুন” চাপলে একইভাবে ফর্মের ঘরগুলো পূরণ হবে। লেখা দেখা গেলে প্রয়োজনমতো ঠিকও করে নিতে পারবেন।

আলাদা “ভয়েস” পেজও আছে

সেখান থেকে বিক্রয়, বাকিতে বিক্রয়, ক্রয়, খরচ, অর্ডার, কাস্টমার বা সাপ্লায়ারের তথ্য বললে ongsi কাজটি বুঝে উপযুক্ত ফর্ম পূরণ করে দেখাবে। নিশ্চিত হয়ে তারপর সেভ করা যাবে।

এই পেজে ব্যবসার হিসাব সম্পর্কেও প্রশ্ন করা যায়—যেমন “আজকে কয়টা বিক্রি হয়েছে?”, “আজকে কত টাকা লাভ হয়েছে?” অথবা “এই মাসে কত বিক্রি হলো?”

ভয়েস পেজে যান →

ভয়েস সুবিধাটি এখন পর্যন্ত Chrome ও Edge ব্রাউজারে পরীক্ষা করা হয়েছে।

আমার তথ্য কি নিরাপদ?

আপনার ব্যবসার হিসাব শুধু আপনিই দেখতে পারেন। অনলাইন স্টোর চালু করলে কেবল সেই পণ্যগুলোই সবাই দেখবে যেগুলো আপনি দেখাতে চান — বিক্রি, বাকি বা খরচের হিসাব কখনোই না।

মোবাইল হারালে বা নষ্ট হলে হিসাব হারাবে?

না। হিসাব আপনার মোবাইলে নয়, ongsi-র সার্ভারে থাকে। মোবাইল বা কম্পিউটার হারালে, নষ্ট হলে বা বদলালে নতুন যেকোনো ডিভাইস থেকে নিজের নম্বর আর পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই সব হিসাব আগের মতোই পাবেন।

আরও প্রশ্নের উত্তর দেখুন →

আপনি কি ক্রেতা? ongsi-র স্টোরগুলো থেকে পণ্য খুঁজুন, তারপর সরাসরি বিক্রেতার সাথে যোগাযোগ করুন।
স্টোর ও পণ্য খুঁজুন

আজই হিসাব রাখা শুরু করুন

সীমিত কিছু ব্যবসার জন্য এই বছর সব সুবিধা বিনামূল্যে। ঝুঁকি ছাড়াই ব্যবহার করে দেখুন।

An unhandled error has occurred. Reload

সংযোগ ফিরে আসছে...

সংযোগ পাওয়া যায়নি। সেকেন্ড পর আবার চেষ্টা হবে।

সংযোগ ফিরে আসেনি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।

সংযোগ সাময়িকভাবে থেমে আছে।

সংযোগ চালু করা যায়নি।
আবার চেষ্টা করুন বা পাতাটি রিফ্রেশ করুন।